আমি আছি বিপ্লবের সম্মুখে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আমি আছি বিপ্লবের সম্মুখে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
আমি আছি বিপ্লবের সম্মুখে, ভয় নেই ওরে ভয়!
রক্ত-তিলক ললাটে এঁকেছি, হবেই হবে জয়।
সালাম জানাই দুর্গাপুরবাসী, শোনো রে বজ্রবাণী,
তোমাদের তরে লড়তে এসেছি, সত্যের তূর্য টানি!

শির নেহারি আমারি ওই আকাশ ভাঙিয়া পড়ে,
অত্যাচারীর দর্প চূর্ণ হবে আজ এই রণ-ঝড়ে।
মাদক-নেশা আর জুলুম-জবরদস্তি হবে শেষ,
বাহাদুর বেশে জাগো রে তরুণ, জাগো রে পুণ্য দেশ!

এ মাটি, এ নদী, শ্যামল প্রান্তর—নহে তো কারো কেনা,
দেশপ্রেমের অগ্নি-মন্ত্রে শোধ করো মাতৃ-ঋণা।
লাঞ্ছিত-বঞ্চিত ব্যথিতের লাগি লড়িব আমরণ,
বিপ্লবী চেতনার অগ্নিকুণ্ডে করি তোরে আবাহন!

দুর্গাপুর ইউনিয়নবাসী, তোরা যে নির্ভীক কান্ডারী,
অমানিশা চিরে তোরাই আনবি আলোর জয়ভারী।
চাঁদাবাজ আর সিন্ডিকেট-শয়তান দিবি রুখে,
আমি অগ্রপথিক দণ্ডায়মান বিপ্লবের সম্মুখে!

তিমির রাত্রির বক্ষ বিঁধিতে আমি যে তপ্ত মশাল,
দুঃখ-ব্যথা মুছিয়ে দেবো আজ, হয়ে দুর্দম দামাল।
আসন্ন বিজয় তোমাদেরি ওরে, বিজয় দুর্গাপুরের—
ভয় নেই কোনো, কাঁপন ধরেছে ওই জালিমের অন্তরের!
________________________________________


৩১-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026