উত্তরের অপেক্ষায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
উত্তরের অপেক্ষায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
তপ্ত বালুর চরে একা দাঁড়িয়ে আমি,
ঠিক যেন এক তৃষ্ণার্ত চাতক পাখি;
তোমার নীরবতা বিষাক্ত তীরের মতো—
বিঁধে আছে বুকে, বলবো কাকে সে কথা সখি?
তুমি তো ছিলে শ্রাবণের অবাধ্য মেঘ,
ঝরবে জানি, তবুও একফোঁটা জল দিলে না;
শুকনো নদীর তলদেশে আজ খাঁ খাঁ রোদ,
আমার হাহাকার তো তুমি কক্ষনোই নিলে না।
তোমার ওই মৌনতা যেন এক গভীর অরণ্য,
যেখানে পথ হারিয়েছে আমার প্রতিটি ডাক;
প্রতিক্ষার এই প্রহরগুলো ধারালো কাঁচের মতো,
রক্ত ঝরুক হৃদয়ে, তুমি বরং ভালোই থাকো।
না-বলা কথার বোঝা পাহাড়ের চেয়েও ভারী,
শূন্যতায় কুঁড়ে খাচ্ছে আমার বেঁচে থাকার স্বাদ;
উত্তরের আশায় আকাশপানে চেয়ে থাকা একাকী—
আমি এক বিবর্ণ বিকেলের ফ্যাকাশে চাঁদ।
যদি একটিবার বলতে 'ভালো নেই' অথবা 'বাসি না ভালো',
তবুও তো মিটত এই অসহ্য অনিশ্চয়তার খেলা;
হত্যাকারীও বোধহয় দয়া করে শেষবার তাকায়,
তুমি শুধু দিয়ে গেলে অবহেলার এই দীর্ঘ মেলা।
------------------------------------
২০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।