বিপ্লবী যখন পথ হারায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বিপ্লবী যখন পথ হারায়
ওরে দিশাহারা বিপ্লবী!
তোর বজ্র-নিশান কেন আজ লুটে ধুলার হীনমন্যতায়?
আদর্শহীন সে বিপ্লব আজ তামাদি—ম্লান মরা জোছনায়!
যে শির ছুঁয়েছিল আকাশ, সে কেন আজ নুয়ে পড়ে অপমানে?
কলঙ্ক-কালিমা লেপন করিস কেন রে নিজেরই রক্ত-গানে?
গৌরব-হীন ইতিহাস তোর—নাই নাই কোনো মহিমা,
প্রতারণার তিলক ললাটে, পাপের যে নাই সীমা!
ওরে ও ছদ্মবেশী!
জনতার বিশ্বাস পুড়িয়ে জ্বালিস নিজের স্বার্থের ধূপ,
তোর অন্তরে হলাহল বিষ, বাইরে যে সাধুর রূপ!
আস্থা হারিয়ে তুই আজ রিক্ত, তুই আজ দেশদ্রোহী,
মরণ-ফাঁসির মঞ্চ তোরে ডাকছে রে পরম মনোযোগী!
ঘৃণার পাত্র হয়ে তুই রচলি যে কালো অধ্যায়,
ইতিহাস তোরে ছুঁড়ে ফেলে দেবে বিস্মৃতির তপ্ত কড়ায়!
ওরে ফ্যাসিস্ট জুলুমবাজ!
ক্ষমার লোভে তুই বিকিয়ে দিলি স্বদেশের পবিত্র ধূলি,
হিতাহিত জ্ঞান হারিয়ে আজ মত্ত হীন স্বার্থের পথ তুলি!
মববাদী ওই দম্ভে তোর দাউদাউ জ্বলে চিতার অনল,
বেয়াদবি তোর ভূষণ আজ—ওরে ও ছলনাময়ী খল!
জুলুমের ওই তলোয়ারে কেন কাটিস মায়ের বুক?
জনতা আজ জাগছে দেখ—শুকাবে তোর ওই শয়তানী মুখ!
জাগো হে জনতা!
রুখে দাঁড়াও আজ আগ্নেয়গিরির রুদ্র-ভয়ঙ্কর তেজে,
ঐ গুপ্তঘাতকের বিনাশ গান দাও রে এবার বেজে!
থুথু দাও ওই বিশ্বাসঘাতকের বিদীর্ণ কুৎসিত মুখে,
ইতিহাসের কালো পাতায় ওরাই রবে কলঙ্ক হয়ে ধুঁকে।
বিপ্লব হবে তখনই সূচি, যখন পুড়বে ঐ আবর্জনা,
আবার জাগবে নতুন সূর্য—ঘুচবে সকল এ লাঞ্ছনা!
-------------------------------------------------


২১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026