শেষ চিঠির আর্তনাদ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শেষ চিঠির আর্তনাদ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
শুধু ভালোবেসেছি বলেই—
তুমি আমার আকাশের নক্ষত্রগুলো নিভিয়ে দিলে,
জানতে চাইলে না, অন্ধকারের সাথে আমার কতকাল আড়ি;
অথচ আমি তোমার অন্ধকার ঘরে
মোমবাতি হয়ে নিজেকে পুড়িয়েই আলো দিয়েছিলাম।
শুধু ভালোবেসেছি বলেই—
আমার আর্তনাদ আজ তোমার কাছে নিছক অভিনয়,
আমার কান্নার শব্দ আজ তোমার কানে শ্রুতিকটু সুর;
অথচ এই বুক চিড়ে দীর্ঘশ্বাস হয়ে
শুধু তোমার নামটাই বের হয়ে আসে বারবার।
তুমি তো সেই নাবিক, যে তরী ডুবিয়ে হাসো,
আর আমি সেই সাগর, যে ডুবন্ত তরীকে বুকে টানি।
অগাধ প্রশ্রয় দিয়েছি বলেই কি—
আজ অপমানের বিষে আমার কণ্ঠ নীল হয়ে আছে?
যাও, তবে মনে রেখো—
সবাইকে তুচ্ছ করা যায়, কিন্তু সবার ভালোবাসা পাওয়া যায় না।
একদিন আয়নার সামনে দাঁড়ালে দেখবে,
আমার অপমানের দাগ তোমার চিবুকে কলঙ্ক হয়ে লেপ্টে আছে।
--------------------------------------------------------------
২১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।