শুধু ভালবেসেছি বলেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শুধু ভালবেসেছি বলেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
শুধু ভালবেসেছি বলেই—
তুমি অবহেলার তলোয়ারে আমায় ক্ষতবিক্ষত করো,
জানতে চাও না, এই রক্তক্ষরণ কতটা নীল;
অথচ আমি তোমার বিষাক্ত নিঃশ্বাসকেও
চন্দনের ঘ্রাণ ভেবে আজীবন আগলে রেখেছি।

শুধু ভালবেসেছি বলেই—
আমার আত্মসম্মান আজ তোমার পায়ের কাছে ধুলোয় লুটায়,
তুমি হাসিমুখে মাড়িয়ে যাও আমার বিশ্বাসের মানচিত্র।
রাতের আকাশ জানে, কতটা নোনা জল জমলে
একটা মানুষ আস্ত একটা সমুদ্র হয়ে যায়—
তবুও তুমি আমায় মরুভূমি ভেবে তৃষ্ণার্ত রেখেছো।

অন্ধের মতো বিশ্বাস করেছি বলেই কি
আজ চোখের মণির বদলে অন্ধকার উপহার দিলে?
মৌনতার দেয়ালে পিঠ ঠেকে গেছে আজ,
হয়তো কোনো এক ঝরা বকুল হয়ে ঝরে যাবো—
তোমার পথের কাঁটা হওয়ার কোনো অধিকার আমার নেই।

শুধু ভালবেসেছি বলেই—
অঝোর শ্রাবণে আজ একাকী ভিজছি আমি,
আর তুমি অন্য কারো রোদে সুখের স্বপ্ন বুনছো।
আমার বিসর্জন হোক তোমার জন্য অর্ঘ্য,
শুধু মনে রেখো—পৃথিবীতে ঘৃণা করা সহজ,
কিন্তু অপমানের বোঝা সয়ে ভালোবাসা অনেক কঠিন।
----------------------------------------------------------


২১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026