শুধু তোমার জন্যই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শুধু তোমার জন্যই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
শুধু তোমার জন্যই হৃদয়ের এই অবারিত দ্বার,
আগল দিইনি কোনোদিন, সরাইনি পাহার।
শত বসন্ত এল-গেল, কত ফাগুন ঝরল পথে—
আমি ঠায় দাঁড়িয়ে রইলাম তোমার ফেরার রথে।

সবাই তো বাঁধে ঘর, খোঁজে নতুন কোনো মুখ,
আমার শুধু তোমার স্মৃতিতেই অশেষ সুখ।
জানো? অন্য কারও চোখে আমি হারাইনি পথ,
অন্য কোনো ঠোঁটে খুঁজিনি প্রেমের শপথ।

যেন এক নিঃসঙ্গ মন্দিরে আমি একনিষ্ঠ পূজারি,
তোমার নামে জপি মালা, আমি চির-অহংকারী।
তুমি আকাশ হয়েছ বিশাল, হয়েছ দূরের মেঘ,
আমি আজও মাটি হয়ে সইছি তোমারি আবেগ।

তুমি বুঝলে না এই হৃদয়ের বোবা আর্তনাদ,
আমার বিরহ-নীল আকাশে তুমি একাই পূর্ণ চাঁদ।
দর্শন বলে— প্রেম নাকি মুক্তি, সে তো মায়া নয়,
কিন্তু আমার কাছে তোমায় ভালোবাসাই শ্রেষ্ঠ জয়।

হয়তো কোনোদিন নোনা জলের প্রতিটি ফোঁটা—
বলবে তোমায়, কেন মোর প্রেমে ছিল না কোনো খুঁত বা ফোঁকর।
এখনো খোলা আছে দ্বার, এখনো সেই একই গান,
শুধু তোমার জন্যই তোলা আছে আমার সকল অভিমান।
-----------------------------------------------------


২১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026