আমি অন্ধকারে বসে আছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আমি অন্ধকারে বসে আছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
আমি অন্ধকারে বসে আছি—
তোর রাজপ্রাসাদে বিজলি-বাতির উল্লাস নাচে রাতে,
আমার কুটিরে নিঝঝুম রাতি, শিয়রে আঁধার সাথে!
তোর সভাসদে বিদ্যুত-শিখা জ্বলে ওঠে হীরা-জ্যোতি,
আমার পল্লী-মায়ের ললাটে কলঙ্ক-বিভূতি!

দশ ঘণ্টা—বারো ঘণ্টা—নির্ঘুম কাটে গ্রাম,
তোর বিলাস-ভবনে আমার রক্ত-ঘামের বিকানো দাম!
ওরে ভণ্ড কান্ডারী! তুই ক্ষমতার গদিতে অন্ধ,
চোখ খুলে দেখ জঠর-জ্বালায় কল-কারখানা বন্ধ।

কৃষক কাঁদিছে শুকনা মাঠে, সেচ-যন্ত্র যে স্তব্ধ,
শিশুর ললাটে বিন্দু ঘামেরা জাগায় বিপ্লব-শব্দ।
পড়ার টেবিলে ছাত্রের চোখে আঁধার ঘনায় ত্রাস,
বৃদ্ধের বুকে গরমে হাপর—করুণ দীর্ঘশ্বাস।

তোর রাজপথে উৎসব চলে, এসির শীতল ঘোরে,
আর লক্ষ জনতা দহিছে রে আজ লোডশেডিং-এর জোরে!
চলেতো গেল সেই দস্যু দল? গেল কি ফ্যাসিস্ট-ভয়?
তবে কেন আজও রুদ্ধ দুয়ারে জাতির এ পরাজয়?

দুর্নীতিবাজ বিদায় নিয়েছে, গদি হয়েছে যে খালি,
তবে কেন আজও এই জনপদে তিমির-কালিমা বালি?
মুক্তির নামে তবে কি কেবল কুর্সি বদল হলো?
আঁধার ঘোচাতে তবে কেন আজও রবি না উদয় হলো?

ওরে কান্ডারী! আঁখি খোল আজ, জনতার শিরে আয়,
বিদ্যুৎহীন এই ম্লান দেশে দহিছে রে তপ্ত-পায়।
নাহলে আবার প্রলয় আসবে, চূর্ণ হবে এ ঘর,
আঁধারে যাহারা ধুঁকিছে আজ—তারাই সে ভয়ংকর!

আমি তিমিরে বসিয়া প্রতীক্ষা করি নব এক সূর্যোদয়,
যেদিন মিটিবে সব হাহাকার, হবে বিপ্লবের জয়!
-----------------------------------------------------------------


২২-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026