রুধির-স্নাত প্রশ্ন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

রুধির-স্নাত প্রশ্ন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
------------------------------------------------
ওরে দেখ চেয়ে দেখ, কার রক্তে রাঙালি আজ নব দিগন্তের ভোর?
যাদের লাশে গড়া সিঁড়ি বেয়ে এলি, তারা কি পেল আজ তোর?
সাম্যের তরে হলো যে বিপ্লব, সে কি শুধু তোর গদির নেশা?
দুর্নীতির সেই পুরনো জোব্বা, কেন পরলি তবে নতুন বেশা?

কোথায় রে তোর 'নব বন্দোবস্ত'? কোথায় সেই সাম্যবাদ?
জনতার টাকায় বিলাসী শকটে কেন চড়িস তুই আজ অপবাদ?
ভয়তন্ত্রের হাতবদল হলো—ফ্যাসিস্ট ঘুচে কি আইলো মব?
দখলদারী আর চাঁদাবাজির মিছিলে কেন পিশাচের কলরব?

হেলমেট বাহিনী ফিরেছে আবার, হাতে অস্ত্র—রক্তে মাখা,
স্বাধীনতার স্তম্ভে আজ কলঙ্কের কালি দিস তুই মাখা!
খুন, হত্যা আর ধর্ষণের উৎসবে আজ কাঁদে রে মানবতা,
জনতার বুকেও কি হাহাকার শুনবি? এই কি তোর নব বারতা?

একই দম্ভ, একই শোষণ—ঘুরিয়ে শুধু নতুন নাম,
বিপ্লবীদের রক্ত চুষে গড়া কি তোর এই গালভরা দাম?
শত্রুতার বিষবৃক্ষ রোপি, হিংসার করিস চাষাবাদ,
ঐক্যের টুঁটি চিপে ধরে করিস কিসের বিপ্লববাদ?

জাতির মুখে আজ একটিই প্রশ্ন—বজ্রকণ্ঠের হাহাকার,
আমরা কি তবে শেকল বদলালাম? কেন ভাঙলো না অন্ধকার?
নব বন্দোবস্তের নামে কেন তবে অপমানের এই নগ্ন খেলা?
সাবধান ওরে দাম্ভিক শোষক! ফুরিয়ে আসছে তোরও বেলা।

ওরে নতুন বেশে পুরনো শোষক, জবাব দিবি কি আজ?
বিপ্লবী সাজে রক্ত চুষিতে তোর কি লাগে না লাজ?
রক্তের দামে কেনা সে মিনার—কেন সে ধূলিত আজ?
কোথায় সে নব বন্দোবস্ত? কোথায় সাম্যের কাজ?

বিপ্লব কখনো পথ হারায় না, পথ হারায় শুধু লোভী মন,
জনতার অধিকার ফিরিয়ে দে তোরা—নইলে জ্বলবে আবার আগুন!
-----------------------------------------------------------------------------


২২-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026