পথ হারাচ্ছে বাংলাদেশ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পথ হারাচ্ছে বাংলাদেশ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া, গাজীপুর
-----------------------------------------------
ছিঁড়ে ফেলো আজ ছদ্মবেশীর মেকি দেশপ্রেমের জাল,
রক্তে রাঙাও আবার তুমি এই বাংলার আকাল।
মীরজাফরের উত্তরসূরি গদিতে আজ বসে,
দেশটা আজ যায় রসাতলে শকুনের ওই গ্রাসে।
জাগো নবীন, ধরো তূর্য, তোলো হুঙ্কার—
পথ হারাবে না বাংলাদেশ, ঘুচাও অন্ধকার!

লাল-সবুজের বুকে আজ বিষাক্ত দংশন,
ভণ্ড নেতার চাটুকারিতায় চলছে যে লুণ্ঠন।
সোনার বাংলা কাঁদছে নিভৃতে, তুমি কি তা শোনো না?
দেশপ্রেম কি আজ শুধু রাজনীতির ছলনা?
অর্থ-লোভী কান্ডারী আজ বিক্রি করে দেশ—
রুখে দাঁড়াও এবার তুমি, করো সব নিঃশেষ!

গিরগিটির ওই রঙ বদলানো আমরা চিনি সব,
জনতা কি আজ ভুললো তাদের দ্রোহের কলরব?
হুজুগে মাতে উগ্রবাদে অন্ধ মোহের ভিড়ে,
অধিকার আজ লুট হয়ে যায়, তবুও আছ কি নীড়ে?

বিদ্রোহ হোক রন্ধ্রে রন্ধ্রে, স্পন্দনে হোক জয়,
মিথ্যার ওই কেল্লা আজ করবো মোরা ক্ষয়।
বিশ্বাঘাতক বিভীষণদের চিনে নাও আজ আগে,
দেশের আকাশ জ্বলবে আবার তোমার অনুরাগে।
তুমি না জাগলে বাংলাদেশটা হারাবে তার পথ—
শপথ নাও আজ ভেঙে চুরমার করবে দম্ভের রথ!

মারো তালি দাও গালি ওই হায়েনাদের মুখে,
দেশের মায়া ধরো তুমি অকম্পিত বুকে।
রক্ত দিয়েই লিখেছি নাম, রক্ত দিয়েই রাখবো,
বাংলাদেশকে কোনো দালালের হাতে না সঁপিবো।
তুমিই বিপ্লব, তুমিই আগুন, তুমিই শেষ আশা—
জাগো বীর, দেখাও এবার তোমার ভালোবাসার ভাষা!
-----------------------------------------------------------


২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।