বৃষ্টি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বৃষ্টি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***************************
ঝরে ঝরো ঝরো বারিধারা,
উদাস পবন দিশাহারা।
কভু হিয়া জাগে পুলক-ঘোরে,
কভু আঁখি ঝরে বিরহ-ভারে,
কভু বা রুদ্ধ পথে মন পথহারা।।

সজল মেঘের ছায়া ঘনায় বনে,
কাকে যেন খুঁজি গোপন মনে।
কদম্বরেণু মাখা পবনে,
শিহরন জাগে ক্ষণে ক্ষণে—
মেঘমল্লারে বাঁধি তপ্ত ধরা।।

ধূসর গগন ছায় আঁধারে,
আঁসু মিশে যায় অলখ ঝারে।
স্মৃতিরা ফেরে পুরানো দ্বারে,
ব্যথা বাজে আজ হাহাকারে—
নিঝুম বেলা মোর অশ্রুভরা।।

অবিরাম এই ঝিরি ঝিরি সুর,
ক্লান্ত লাগে আজ পথ যে দুস্তর।
আঁধার ঘেরিল গৃহের কোণ,
কবে হবে শেষ এ বিজন ক্ষণ—
চাহি আলোক যে তিমির-পারা।।
-----------------------------------


২৯-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026