দীপ্ত সূর্য লুকিয়ে রয়েছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

দীপ্ত সূর্য লুকিয়ে রয়েছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
দীপ্ত সূর্য লুকিয়ে রয়েছে মেঘের ঘন আড়ালে,
বিদ্যুৎ আজ হুঙ্কার দেয় বৈশাখী সব আদলে।
মেঘের ভাঁজে লুপ্ত আলো, আঁধার হেরি ধরণীতে,
রুদ্র আকাশ স্তব্ধ আজি অঝোর ধারার রণিতে।

হে রবি, তুমি কেন গো আজ নিঠুর হলে আঁধারে?
পথিক পথ হারায় একা নিঝুম বনের মাঝারে।
রজনী সম এই যে বেলা, ঘুচাও ভয়ের কালো ছায়া,
অচিন পথের মুসাফিরে দেখাও তোমার আলোক-মায়া।

খুলে দাও তব দ্বারের অর্গল, দাও গো দেখা একবার,
তিমির বিদারী কিরণ মালায় কাটাও সকল অন্ধকার।
জানি হে তপন, অসীম তোমার ক্ষমতা আর শক্তি,
সাধ্য কি মোর ছুঁই তোমায়, আছে শুধু মোর ভক্তি।

অদম্য স্পৃহা, দুর্বার গতি— মহিমায় তুমি জ্যোতির্ময়,
তোমার ছোঁয়ায় বিশ্ব ভুবন পরাজয় ভুলে পায় গো জয়।
রূঢ়তা ছাড়ি স্নিগ্ধ হাসিতে ধরণীর বুকে নামো তবে,
তোমার ওই তেজস্বী রূপে মর্ত্য আবার জাগবে সবে।
------------------------------------------------------------------------------


৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026