খোদারই মহিমা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

খোদারই মহিমা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***********************************
আকাশ-পাতাল নিখিল ভুবন গায় যে তোমার গান,
তুমিই মালিক, তুমিই খালিক, অসীম মেহেরবান।
চাঁদ সুরুয আর গ্রহ-তারা সব তোমারই কুদরতে,
সিজদা লুটায় জগৎজুড়ে তোমার ইবাদতে।

অসীম নীলে তোমারি নূর, পাতায় তোমার নাম,
মরুর বুকে তোমারি শান, তুমিই তো অবিরাম।
পুষ্পকলির সুবাস মাঝে পাই যে তোমার ঘ্রাণ,
তপ্ত বুকের তৃষ্ণা মেটাও দিয়ে রহমতের দান।

পাহাড়-নদী ঝরনাধারা তোমারি গুণ গায়,
ভুল পথিকের দিশা তুমি ঘোর অমানিশায়।
রাজাধিরাজ শাহেনশাহ তুমি— বিশ্ব চরাচরের,
ঠাঁই দিও গো দয়াল কভু এই পাপিষ্ঠ নরের।

নাম ধরে তোর ডাকলে ওগো জুড়ায় যে অন্তর,
আপন চোখের আপন তুমি, নও তো তুমি পর।
মৃত্যু পরে তোমার চরণে পাই যেন গো ঠাঁই,
তুমি ছাড়া এই দুনিয়ায় চাওয়ার যে কিছু নাই।
-------------------------------------------------


১০-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026