তৌহিদের ঐ নিশান ওড়াও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তৌহিদের ঐ নিশান ওড়াও
কলমেঃ মোঃ আমিনল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************************
তৌহিদের ঐ নিশান ওড়াও কোরবানির এই ময়দানে,
জাগাও রে হিম্মত ঈমানি আজ মুসলিমার ঐ সন্তানে!
পশু নয় রে, জবাই করো নিজের ভেতর শয়তানে—
রবের রাহে জান কবুল হোক সেই খুশির এই আমেজে।

খলিলুল্লাহর সেই সুন্নাহ আজো যে অম্লান,
ইসমাইলের ত্যাগের মহিমায় বিশ্ব মুসলমান।
কোরআন বলে— পৌঁছায় না রক্ত ও মাংস আল্লাহর কাছে,
শুধু তোমার অন্তরের ঐ তাকওয়াটুকুই সত্য হয়ে আছে!
রক্ত-ধারায় ধুয়ে যাক আজ ক্ষুদ্র মনের সব অহম,
বখশিশ পাবেন শুধুই যারা মুত্তাকী ও মোকাররম।

ওরে ও ভাই, পাড়ার এতিম-মিসকিনদের রাখিস কি খবর?
তোর ত্যাগে যদি না হাসে কেউ, তবে বৃথা তোর নজর!
সুন্নাহ বলে— তিন ভাগেই বিলিয়ে দিতে হয় রে দান,
সবার মুখে হাসি ফোটানোই আসল মুসলমান।

বজ্রকণ্ঠে গান গেয়ে ওঠ— ‘আল্লাহু আকবার!’
বাতিল সব হবে চূর্ণ, ভাঙবে জুলুমের কারাগার।
মনের পশু জবাই করে হ হাকিকি কুরবান,
তোরেই খুঁজিছে দ্বীন-ই-ইসলাম, তোরেই খুঁজিছে সম্মান।

রবের তরে সঁপে দে জান ত্যাগের এই মহান দিনে,
মুক্তি পাবি হাশর-নশর আখেরাতের ঐ দিনে!
তৌহিদের ঐ নিশান ওড়াও কোরবানির এই ময়দানে,
জাগাও রে হিম্মত ঈমানি আজ মুসলিমার ঐ সন্তানে!

-------------------------------------------------------------------------------


১০-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026