ধর্ম নিয়ে বাড়াবাড়ি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ধর্ম নিয়ে বাড়াবাড়ি
কলমেঃমোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
শোন রে দুনিয়া, শোন রে মানুষ, শোন রে মুসলমান—
বিদায়ে হজ্জে নবীজি দিলেন সাম্যের ফরমান!
ধর্ম নিয়ে করিস নে কেউ হিংসার বাড়াবাড়ি,
মানবতা যে শ্রেষ্ঠ ধর্ম— ধর তারই কাণ্ডারি!
শোন রে দুনিয়া, শোন রে মানুষ, শোন রে মুসলমান!

একই আল্লাহর সৃষ্টি সবাই, একই আদম-জাত,
কালোর উপরে ধলার কিবা শ্রেষ্ঠত্বের হাত?
আরব-অনারব ভেদাভেদ নাই, নাই রে উচ্চ-নীচ,
ভণ্ডামির ওই আগাছা উপড়াও, রোপো প্রেমের বীজ।
মিথ্যে জাতের অহমিকা আজ কর রে খানখান—
বিদায়ে হজ্জে নবীজি দিলেন সাম্যের ফরমান!

ধর্মের নামে রক্ত ঝরানো শয়তানেরই কাজ,
ভণ্ড পীর আর মোল্লাদের ওই খুলতে হবে পাজ।
উগ্রতা নয়, মুক্তি আনে দ্বীন-এ-হক-এর আলো,
নিজের মনের অন্ধকাররে অগ্রে সবাই জ্বালো!

বলো 'লা ইলাহা', টলো না কভু সত্যের রাজপথে,
শান্তির নিশান উড়িয়ে চলো ইনসাফের রথে।
ধর্মের নামে বাড়াবাড়ি যে— ধ্বংসের সে দ্বার,
নবীজির এই বিপ্লবী ডাক শোন রে বিশ্ব-নর!
এক হাতে কোরআন, অন্য হাতে ন্যায়ের তলোয়ার—
শোন রে দুনিয়া, শোন রে মানুষ, শোন রে মুসলমান!

জাগো রে জোয়ান, জাগো রে কিষাণ, জাগো রে মজলুম!
ধর্মের নামে ভণ্ডামি দেখে কেন চোখে আজ ঘুম?
হ হ করিয়া হাঁকিছে রক্তে নবীজির সেই বাণী—
"ধর্মরে লয়ে বাড়াবাড়ি করি' আনিস না পেরেশানি!
-------------------------------------------------------------


১০-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026