ওরে ও হত্যাকারী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওরে ও হত্যাকারী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
********************************************
ওরে ও হত্যাকারী!
তোর ললাটে আঁকা যে আজ নরক-আগুন ভারি।
আল্লাহ’র গড়া শ্রেষ্ঠ প্রাণ মারলি কোন্ সাহসে?
তোর ক্ষমা নাই রে দুনিয়ায়, নাই রে আল্লাহ’র আরশে!
ওরে ও হত্যাকারী!

কোরআনে আল্লাহ কয়েছেন আজ শোনরে ওরে পাষাণ,
একটি প্রাণ যে বধ করে সে—বধিল বিশ্বজাহান!
কার রক্তে রাঙালি হাত, কার জননীর বুক?
আল্লাহ’র হুকুমে কাঁপবে যমিন, হারাবি চিরসুখ।
তোর খঞ্জর আজ অভিশপ্ত, কলঙ্কিত তোর হাত,
আঁধার কবরে পস্তাবি তুই, পোহাবে না আর রাত!

রাসূলের সেই অভয়বাণী শোনরে ওরে পাপি,
মজলুমের ওই চোখের জলে আরশ ওঠে কাঁপি।
অন্যায়ভাবে রক্ত ঝরালে মুক্তি কভু নাই,
পাপের জালে জড়িয়ে আছিস, নাই রে কোনো ঠাঁই।
তুই শয়তানেরই সেনাপতি, মিথ্যার পতাকাধারী—
ওরে ও হত্যাকারী!

জেগে ওঠ আজ মুসলিম তোরা, ধর রে ন্যায়ের তলোয়ার,
জালেমের এই জুলুম শাহী করতে হবে চুরমার।
মুমিন গাহে সাম্যের গান, হকের এই হুঙ্কার,
অন্যায় যেথা টুটবে সেথা সত্যের ঝংকার।
মরলে শহীদ, বাঁচলে গাজী—ভয় কি রে তোর আর?
খুনির গদি করবে খানখান সত্যের তরবারি—
ওরে ও হত্যাকারী!
------------------------------------------------------------------------------


১০-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026