এ জাতি আপোষহীন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এ জাতি আপোষহীন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
দল ভিন্ন হোক, পথ ভিন্ন হোক, মতের থাকুক ঘোর—
মোরা এক বৃন্তের রক্ত-পলাশ, এক সে ভোরের ভোর!

আদর্শ আজ হানুক আঘাত তুচ্ছ সে সংঘাত,
মোদের মাথার ওপরে জাজ্বল্যমান এক সে পূর্ণিমা রাত।
মোর দেশাতীত দেশপ্রেমের এই তপ্ত শিখা হীন—
জানুক বিশ্ব, জানুক বিধাতা— ‘এ জাতি আপোষহীন!’

সবুজের বুকে সূর্যের আলপনা আঁকা যার বুকে,
সে মানচিত্র রক্ষায় মোরা লড়ব হাসিমুখে।
কে বামপন্থী, কে ডানপন্থী— চিহ্ন মুছিয়া দাও,
মুক্তির তরে মরণ-তরণী সগৌরবে বাও!

রক্ত দিয়েছি, রক্ত দেবো গো— শোধিব জননী-ঋণ,
পতাকার টানে এক হবে আজ শোষিত ও সর্বহারা-হীন।
সাম্যবাদীর তূর্য বাজুক, বাজুক ডম্বরু বিষাণ,
একই মাটির ধূলিকণাতে মিশে থাক মোদের প্রাণ।

সীমানা রুখিতে অভয় মন্ত্রে জাগুক মুক্তি-সেনা,
মুক্ত স্বদেশে চলিবে না আর কোনো বিজাতীয় দেনা।
লাল-সবুজের প্রশ্নে মোরা বজ্রের মতো কঠিন—
মরণেও জেনো অমর মোরা— ‘এ জাতি আপোষহীন!’
-----------------------------------------------------------------------


১০-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026