মূষলধারে বৃষ্টি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মূষলধারে বৃষ্টি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
আকাশ জুড়ে মেঘের ভেলা, কালো মেঘের ছায়া
ঝমঝমিয়ে বৃষ্টি নামে, আল্লাহর এ কি মায়া!
মূষলধারে ঝরছে বারি, ভিজল সারা দেশ
মুমিন মনে জাগে তখন, এক আনন্দ আবেশ।
আল্লাহ বলেন আল-কুরআনে, বৃষ্টি জীবন দান
শুষ্ক মাটি সজীব করে, জাগায় নতুন প্রাণ।
ফসলে হয় ভরপুর মাঠ, সবুজে হয় ঘেরা
বৃষ্টি হলো রবের দয়া, সকল দানের সেরা।
গাছপালা সব সজীব হাসে, নদী পায় যে কূল
মালিক তুমি বাড়িয়ে দিলে, রহমতের ই হুল।
কখনো বা এই বৃষ্টি আবার, হয় যে বড়ো ভয়
বেহিসাব সেই ঝড়-তুফানে, ধ্বংস কত হয়!
বন্যা আসে ঘরবাড়ি সব, কেড়ে নিয়ে যায়
পাপের তরে আসে আজাব, এমনও তো হয়।
হে মালিক তুমি বাঁচাও আমাদের, এমন বিপদ হতে
সুখ ও শান্তি দিও তুমি, সঠিক সহজ পথে।
ঝড় শেষে ঐ আকাশ হাসে, রোদের ঝিলিক দিয়ে
আমরা চলি তোমার পথে, শোকর মনে নিয়ে।
বৃষ্টি নামে তোমার দয়ায়, বৃষ্টি তোমার দান
সব হালতে করি মোরা, তোমার গুনগান।
আকাশ জুড়ে মেঘের ভেলা, কালো মেঘের ছায়া
ঝমঝমিয়ে বৃষ্টি নামে, আল্লাহর একি মায়া!
------------------------------------------------------
১০-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।