জয়ী বীরের অপমান
- মোঃ আমিনুল এহছান মোল্লা

জয়ী বীরের অপমান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
বল বীর—
বল উন্নত মম শির!
যাদের রক্তে ভিজেছে মাটি, অর্জিত স্বাধীনতা,
যাদের ত্যাগে উদয় হলো এই লাল-সবুজ পতাকা,
আজ তারা কেন লাঞ্ছিত? কেন নয়নে ঝরছে লোনা জল?
জেগে ওঠ আজ বাংলার তরুণ, ভেঙে ফেল্ সব শিকল!

ওরে ওই দেখ—
জাতির শ্রেষ্ঠ সন্তানের গলায় পরেছে জুতার মালা,
অগ্নি-সাক্ষী কবরে তাদের জ্বলছে নরক-জ্বালা!
স্মৃতিস্তম্ভ ভাঙচুর হয় পাষণ্ডের কালো হাতে,
ইতিহাস আজ বিকৃত হয় স্বার্থের যূপকাষ্ঠে!

হুলিয়া জারি, জেল-জুলুম আর হীন অপমানে
কাঁপছে আকাশ, ফাটছে মাটি এই নিদারুণ গ্লানি-তানে।
যাদের বাহুর শক্তিতে আজ আছিস গদিতে বসে—
তাদেরই গায়ে হাত তুলিস তুই? যমদণ্ড পড়বে খসে!

ওরে ও ভণ্ড! ওরে বিটলে! ইতিহাসের কালনাগিনী!
বিপ্লবী নজরুল গায় আজিকে রুদ্র-তপ্ত রাগিণী।
মুক্তিযোদ্ধা কাঁদছে যেখানে, খোদার আরশ কাঁপে তায়,
বজ্রশিখা নামুক আজি ওই জালিমের মাথায়!

আমি পরশুরামের কঠোর কুঠার,
ক্ষত্রিয় করি’ নিঃশেষ, বিশ্ব করিব শান্তি-ভার!
আর সইব না— আর দেব না বীরের অপমান হতে,
রক্ত দিয়ে রাখব ধরে বিজয়কে এই স্রোতে।

বিজয় নিশান উঁচিয়ে ধর— রুখে দাঁড়াও বাংলার বীর,
মুক্তিযোদ্ধার সম্মান রক্ষায় দিও না নামিয়ে শির!
-----------------------------------------------------


১০-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026