প্রিয় বাবা সিজান
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রিয় বাবা সিজান
কলমেঃ মোঃআমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************

ওরে মরু-দুলালে জাগালি আজিকে স্নেহের সিন্ধু হিল্লোল,
তোরি তরে আজ সাত সাগরের ওপারে উঠেছে কল্লোল।
খোদার আরশ হতে নামে দোয়ার রহম-সুধা-ধারা,
বাবার আশিসে সিজান রে তুই হবি না লক্ষ্যহারা।
তোর জন্মদিন আনুক রে বয়ে খুশির জয়গান—
প্রিয় বাবা সিজান! ওরে প্রিয় বাবা সিজান!

বিদেশের মাঠে হাড়ভাঙা খাটুনি, প্রবাসের এই রণ,
সততা-বর্ম পরিয়া কর রে সত্যের অন্বেষণ!
বিপদ দেখিলে ডরিও না কভু, জাগাও ঈমান-বল,
ধৈর্য ধরিয়া ভাঙো রে আঁধার, তুই যে চির-উজ্জ্বল।
আল্লাহর নাম থাকুক বুকে, কণ্ঠে থাকুক কোরআন।

সফলতা আসুক জোয়ারের মতো, মিটুক সকল তৃষা,
মায়ের চোখের অশ্রু-দোয়া যে কাটাবে সব কুয়াশা।
সাফল্য-মদ করিয়া পান যেন ভুলিস না খোদা-পানে,
অহমিকা যেন ঠাঁই নাহি পায় তোর ওই উদার প্রাণে।
খোদার তরেই সঁপিয়া দিস তব জীবন ও জান!

দুঃখের বালুচর পেরিয়ে আসুক সুখের সেই নওরোজ,
মহান প্রভু রাখিবেন তোরে কুশলে রাত্রি-রোজ।
শুভ জন্মদিন সোনা বাবা মোর, ওরে দুর্জয় প্রাণ,
তুই বাংলার গর্ব যে রে, তুই সম্মানেরই আঘ্রাণ।
জয় হোক তব, জয় হোক সিজান, পূর্ণ হোক তব মান
--------------------------------------------------------


১১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026