সীমা ছাড়িয়ে যেও না বন্ধু
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সীমা ছাড়িয়ে যেও না বন্ধু
কলমেঃ মোঃআমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
সীমা ছাড়িয়ে যেও না বন্ধু!
অহমিকার ওই মরীচিকায় হারিও না এক বিন্দু।
থেমে যাও ওই দম্ভের রথে,
কাঁটা বুঁনো না অন্যের পথে;
জেনে রেখো—
অন্যায় আজ যার সাথে করো, কাল সে তোমারি শত্রু!
সীমা ছাড়িয়ে যেও না বন্ধু!

সাবধান!
বিষাক্ত বীজে ভরেছ বাগান, বিষেই হবে নির্বাণ!
আজ যাকে তুমি দলিত করো,
ঘৃণার অনলে জ্বলিত করো—
মনে রেখো তার দীর্ঘশ্বাসই আনবে তোমার প্রলয়-বান!
সময়ের চাকা ঘোরে অনিবার,
অত্যাচারীর হবেই হার;
অমোঘ বিচার আসছে ধেয়ে, গাহো সাম্যের গান!

ওরে ও অন্ধ!
বন্ধ কর তোর এই কুৎসিত ক্ষমতার দ্বন্দ্ব।
আকাশের নীল দেখছে তোরে,
মাটির ধূলিও বিচার করে;
পাপের কলস পূর্ণ হলে—
টুটে যাবে সব বন্ধ!

ভয়ংকর!
সময়ের হাত বড় নিষ্ঠুর, বড় সে ভয়ঙ্কর!
আজকে যা তোর ভোগের থালা,
কাল হবে তোর বিষের জ্বালা;
নিজেরি খাড়া নামবে যখন নিজেরি ঘাড়ের ওপর—
বুঝবি সেদিন বিচার কাকে বলে!
অশ্রু তোরই ঝরবে দু’নয়নে—
অনুতাপের অনল-শিখা জ্বলবে রে তোর অন্তর!
বন্ধু, ফিরে আয় আজই মানুষের ঘরে,
সীমা ছাড়িয়ে যাস না রে আর দম্ভের পাথরে!
--------------------------------------------------------


১১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026