অস্থির হয়ো না
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অস্থির হয়ো না
কলমেঃ মোঃআমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
অস্থির হয়ো না ভাই,
এখনও যে যুদ্ধের ঢের বাকি আছে, ভয় নাই—ভয় নাই!
বুকের পাজরে জ্বালো মশাল,
আসছে ভীষণ—আসছে মহাকাল!
শুধু প্রস্তুত হও,
অনাগত সেই ঝঞ্ঝা-রথের সারথি তুমিই হও।

এখন কেবলই দেখার লগন,
কান পেতে শোনো ওই—
বজ্র-নির্ঘোষে কাঁপে থরথর নিখিল পাতাল-গগন!
চোখ খুলে রাখো আজ,
রক্তে লেখো রে নয়া ইতিহাস, ছাড়ো সব দ্বিধালজ্জা-সাজ।
দেখো অনাচারের পাহাড় ধসে,
দেখো শোষকের ওই সিংহাসন যায় রে মিশে বিষ-রসে!

নিস্তব্ধ হও চিতার মতো,
ভিতরে পুষে রাখো দহন-জ্বালা—অগ্নি আছে যত!
সহিষ্ণু সেই বাঘের মতন
থাবা উঁচিয়ে থাকো—
এবার শিকার হবেই হবে মদমত্ত ওই শাসন!
অস্থির হয়ো না বীর,
শান্ত চোখে দেখে যাও শুধু—কেমন করে নত হয় উদ্ধত শির!

প্রস্তুত হও—
শিকল ভাঙার গানে গানে এবার আকাশ ফাটানো চিৎকার হও!
কান পেতে শোনো বিপ্লব-ডাক,
অস্থিরতা চিতা হয়ে আজ পুড়ে ছাই হয়ে যাক!
--------------------------------------------------------


১১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026