আগের মতোই আছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আগের মতোই আছি
কলমেঃ মোঃআমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************

বদলে যাইনি আমি, আগের মতোই আছি,
তোমার দেওয়া সেই স্মৃতিতেই আজও বেঁচে আছি।
পার্থক্য শুধু একটাই আজ—
আগে অন্ধ ছিলাম আমি মায়ার অভিমানে,
এখন দু’চোখ মেলে দেখি জীবন অন্য মানে;
নিজের কাছেই নিজের জন্য একটু ফিরে আছি।।

আগে ভাবতাম তুমি ছাড়া পৃথিবীটা ধূসর,
তোমায় ঘিরেই বাঁধতাম আমি স্বপ্নের চরাচর।
এখন বুঝি ভুল ছিল সেই আবেগেরই টান,
দৃষ্টি ফিরে পেয়ে দেখি সবটাই ব্যবধান।
অবুঝ মায়ায় পুড়ত হৃদয়, এখন তা বেশ বুঝি,
আঁধার ছেড়ে আলোর মাঝে নিজের ঠিকানা খুঁজি।।

আগের মতোই ভালোবাসি, আগের মতোই নীল,
শুধু মনের সাথে মনের আর যে হয় না মিল।
আগে তোমায় দেবতা ভেবে যেতাম ভুল করে,
এখন দেখি মানুষ তুমি বাসো নিজের তরে।
পার্থক্য এই— চিনতে এখন একটুকুও হয় না ভুল,
মিথ্যে মায়ার নৌকা ভিড়ায় না আর মনের কূল।।

আগের মতোই আছি আমি, শুধু বদলেছে এই দেখার চোখ,
অন্ধ প্রেমের চেয়ে এখন একলা থাকা অনেক ভালো হোক।
পার্থক্য এই— আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি।।
--------------------------------------------------------


১১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026