চায়ের দাওয়াত
- মোঃ আমিনুল এহছান মোল্লা
চায়ের দাওয়াত
কলমেঃ মোঃআমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
বৃষ্টিঝরা এই বিকেলে, স্মৃতির জানালায়
শহর জুড়ে মেঘের বসত, সময় থমকে রয়।
মিরপুর থেকে মতিঝিল, অনেকটা পথ একা—
শুধু এক কাপ চায়ের টানে, দিলে তুমি দেখা।
ধন্যবাদ তোমাকে প্রিয় ভাই, স্নেহের বাঁধন থাক
হৃদয় জুড়ে এই বিকেলের, আল্পনা আঁকা থাক।
ব্যস্ত শহর ঢাকা আজ, ভিজে একাকার
তোমার আসার খবর যেন, স্নিগ্ধ উপহার।
কাপাসিয়ার মাটির টান, তোমার চলনে
শুভেচ্ছা আজ মিশে আছে, প্রতিটি চরণে।
অবসরের এই বেলায়, প্রাণের মেলা বসে
ভালো থেকো আজীবন, এভাবেই হেসে হেসে।
রোববারটা অন্যরকম, অন্যরকম মায়া
চায়ের কাপে উঠছে ধোঁয়া, বন্ধুত্বেরই ছায়া।
বাইরে ঝমঝম বৃষ্টিধারা, ভেতরে প্রাণের সুর
সব দূরত্ব ঘুচিয়ে দিলে, তুমি মস্ত বড়ো এক জাদুকর।
শফিকুল আলম কিরন— এক শুদ্ধ নাম
তোমার সহজ সরল মনে, জানাই আমি সালাম।
অতীত দিনের গল্পে আজি, বিকেল হলো শেষ
স্মৃতিগুলো বেঁচে থাক, অদ্ভুত আবেশ।
ধন্যবাদ প্রিয় ভাই, আমার পাশে রবে—
এমন মধুর বিকেল যেন, ফিরে আসে বারবার আমাদের এ উৎসবে।
চায়ের কাপের শেষ চুমুকে, বিকেল হলো রাত
মনে রবে চিরদিন, সেই চায়ের দাওয়াত।
--------------------------------------------------------
১১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।