রক্তের কালো অধ্যায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রক্তের কালো অধ্যায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
লাশ! লাশ! লাশ!
নদীতে লাশ, গাছেতে লাশ, বনের গভীরে লাশ!
কারাগারে লাশ, হাসপাতালে লাশ,
চারিদিকে শুধু লাশের দীর্ঘশ্বাস!
মানব সভ্যতা আঁতকে ওঠে আজ,
দেশদোহী জালেম পরেছে রক্ত-তাজ!
শান্তির মূলা ঝুলিয়ে সে দিল এক ভয়ঙ্কর অপসংস্কৃতি,
বুকে বুকে আজ শুধু হাহাকার আর ভয়াল ভীতি!
দিকে দিকে আজ ভয়তন্ত্র!
চলছে মবতন্ত্র!
বিচারহীনতা আর অপমানে ভাঙছে মানুষের মেরুদণ্ড!
কিশোর গ্যাংদের উত্থান,
শিক্ষক আজ লাঞ্ছিত, অপমানিত!
মুক্তিযোদ্ধার চোখে জল,
রাজনীতিবিদ অপদস্ত, নিস্তেজ, বিকল!
স্বাধীনতায় বিষোদগার!
মুছে ফেলা হচ্ছে মুক্তির স্মৃতি স্মারক বারবার!
জেল, জুলুম আর হুলিয়া,
মিথ্যা মামলার জালে বন্দি আজ দুনিয়া!
উগ্রবাদের কালো থাবা,
বাঙালি সংস্কৃতি ধ্বংসের নীল নকশায় মেতেছে বাবা!
গোলামী চুক্তি!
পাড়া-মহল্লায় শত্রুতা বৃদ্ধি!
ভেঙে গেছে আজ জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্বের শক্তি!
এমনকি জাতীয় সংগীতের অপমান!
সহ্য করবে না আর বাংলার এই রুদ্র প্রাণ!
ভাঙো এই কালো অধ্যায়,
মুক্তিযোদ্ধার শৈলীতে তোলো দ্রোহের জয়গাথা নির্ভয়!
-----------------------------------------------
১২-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।