অভ্যন্তরীণ
- মোহাইমেন নির্ঝর
তোমার গাঢ় আবরণে নদীর সম্পৃক্ততা নেই
ধারাবাহিক যে ছায়ায় মিশে থাকে শুধুই আলোর অসম্পূর্ণ স্লোগান, আমি তাকে ভাবি সমসাময়িক বহমান কোনো এক ইতঃস্ত স্রোত
যে জলের উপস্থিতি ভূমিতে জন্ম দেয় প্রবলতর খরা, মাঝিকে করে তোলে কন্ঠহীন শ্বাপদ, বাউলকে এনে দেয় বস্তুনিষ্ঠ প্রতাপ, তাতে আমি অস্থির হই
আমার স্বত্ত্বায় বাঁধা পড়ে শুধুই নিরুদ্দিষ্ট মেঘের ক্লান্ত অবয়ব
২৬-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।