পরিযায়ী প্রত্যাবর্তন
- তামিম ভুইয়ান
তুমি এসো,,
পরিযায়ী অতিথি পাখি হয়ে, কোনো এক রোদ্দুরের পড়ন্ত বিকেলে!
আমি ততোদিন অপেক্ষার ধুলো মেখে বসে থাকবো আমার একলা জানালার ধারে।
তুমি এসো,,
যেমন বহুদিন বৃষ্টি না হলে হঠাৎ মেঘ ফিরে আসে,,
যেমন হারিয়ে যাওয়া কোনো সুর অবচেতন মনে ফিরে ফিরে বাজে।
তুমি এসো,,
আমি তোমাকে ভালোবাসার কথা বলবো না, কোনো অভিমান ও শুনাবো না, শুধু দু'চোখ ভরে দেখে নেবো, যেন আর কোনো আক্ষেপ হৃদয়ের গহীনে অবশিষ্ট না থাকে!
তোমাকে তো আর পাবো না জানি।
তাই তোমাকে পাওয়ার চেয়ে কোনো এক পড়ন্ত বিকেলে একনজর দেখতে পারাটাই আমার নিকট পরম সৌভাগ্যের!!
২৭-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।