তোমার জন্য নির্মিত পৃথিবী
- তামিম ভুইয়ান
তুমি আকাশ ভালোবাসতে বলে,,
আমি আকাশের বিশালতার মাঝে তোমায় নিয়ে একখানি নীড় রচনার স্বপ্ন দেখেছি।
তুমি কাঠগোলাপ ভালোবাসতে বলে,,
আমি কাঠগোলাপের এক অনন্ত রাজ্য নির্মাণ করেছি!
তুমি সমুদ্র ভালোবাসতে বলে,,
আমি আমার সমস্ত জোয়ার-ভাটা, সমস্ত উত্তালতা,
তোমার নামে উৎসর্গ করেছি!
তুমি হাতে চুড়ি পড়তে ভালোবাসতে বলে,,
আমি ক্ষীণ ঝংকারে ভরা রঙিন চুড়ির সম্ভার সাজিয়ে রেখেছি।
তুমি নীল বেনারসি ভালোবাসতে বলে,,
আমি রেশম আর রঙের এক মহারাজ্য কল্পনা করেছি।
তুমি চকলেট ভালোবাসতে বলে,,
আমি মিষ্টিমাখা এক পৃথিবী তোমার জন্য সঞ্চয় করেছি।
তুমি বর্ষার কদমফুল ভালোবাসতে বলে,,
আমি সারি সারি কদমগাছ রোপণ করেছি
আমার সমস্ত স্বপ্নের প্রান্তরে!
শুধুমাত্র তোমায় ভালোবাসি বলেই
তোমাকে নিয়ে ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন এঁকেছি।
তবুও কেন তুমি আমার হলে না?
আমি চাই,
তুমি আবারো ফিরে এসো.,,
ফিরে এসো....
কোনো এক বৃহস্পতিবারের পড়ন্ত বিকেলে!!
২৭-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।