অগ্নি পাখি
- শেখ মাফিজুল ইসলাম

অগ্নি পাখি,
তোর চোখে যে আগুন জ্বলে
সে আগুন যে ছড়িয়ে গ্যালো
ঘুমিয়ে থাকা নিদ্ মহলে।

অগ্নি পাখি,
ডানার তলে বাতাস তো নয়
নীল রঙের এক অগ্নি-ধারা,
তাকায় যারা আত্মহারা।

অগ্নি পাখি,
পুড়িয়ে দিলি খাই-খরচের লম্বা খাতা;
পুড়িয়ে দিলি রাস্তা-চলা যন্ত্রদানব;
পুড়িয়ে দিলি ছা-পোষা ঘর, লৌহ মানব,
পুড়িয়ে দিলি স্বপ্নে বোনা স্মৃতির পাতা।

অগ্নি পাখি,
তোর ঠোঁটে যে তীব্র নেশা
খুবলে খাবি খোবরে কাগজ,
খুবলে খাবি নরম মগজ,
খুবলে খাবি ইচ্ছা খুশি-
গরীব দুখির তিন বেলা-ভোজ।

অগ্নি পাখি,
তোর নাকে কী গন্ধ লাগে?
মানুষ পোড়া গন্ধ ক্যামন?
পোড়া শিশু কাঁদে যখন
মন পোড়ে কী শিশুর মতন?

অগ্নি পাখি,
উড়াল দে তুই এ-দেশ থেকে,
গভীর লজ্জা জমছে চোখে,
ক্যামন ক’রে রাখবি ঢেকে?

তোর আগুনেই ভষ্ম হবি
অগ্নি-পালক পড়বে খ’সে,
তোর নিদারুণ দশা দেখে
কচি-কাঁচা উঠবে হেসে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026