তেঁতুল
- বেলাল হোসেন খাঁন

✍️বেলাল হোসেন খাঁন

তেঁতুল নামটি শুনলে সবার
জিভে আসে জল,
রসগোল্লা,সন্দেশ নয়কো এটা
স্রেফ একটা ফল।

ছোট্ট খাট্টো লম্বা করে চার-
ছয় আঙ্গুল দৈর্ঘ্য,
খায় সকলে সময় অসময়
দেখে না মহার্ঘ।

গুনের কথা লিখতে গেলে
হবে একটা ফর্দ,
তবুও একটা দুটো লিখতে
বসেছে এক মর্দ।

গাছ তলাতে হাঁটলে নাকি
কমে স্মরণশক্তি,
তারপরেও তাতেই নারীর
বাড়ে আসক্তি।

টেংগা খেতে আচার বানাতে
তেঁতুলের নেই জুড়ি,
মিঠাই মাখা তেঁতুল খেতে
ভোলেনা বুড়োবুড়ি।

তেঁতুলের আসল গুন কত
জানে ভালো পোয়াতি,
তেঁতুলের স্পর্শ ছাড়া কে-
হয়েছে জগতের মহতী?

তাইতো সবে তেঁতুল খাবে
একটু হিসাব কষে,
ওভার ডোজের ফলে যেন
ব্রেইন না যায় বসে।

০৪ নভেম্বর ২০১৮


২৬-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-০৪-২০২৬ ০৮:৪৪ মিঃ

ভীষণ সুন্দর লিখেছেন প্রিয় , শুভেচ্ছা সহ শুভ কামনা রইলো প্রিয়

বেলাল হোসেন খাঁন
২৮-০৪-২০২৬ ১০:৩৬ মিঃ

ধন্যবাদ প্রিয়।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026