বৃষ্টির কারুকাজ
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

গাছের পাতায় বৃষ্টির পানি
টিপটিপ টুপটাপ সারাবেলা
সবুজ মনে আবার হাতছানি।

ভুলগুলো সব মুছে যাক
বৃষ্টিতে ভিজে ভিজে তবে
মুছে যাক সবটুকু গ্লানি
একেবারে সাফ হয়ে যাক।

বুকের ভেতর জমে থাকা
সবটুকু কষ্ট আজ উড়ে যাক
বৃষ্টির অনাবিল মধুর ছোঁয়ায়
হৃদয়টা হয়ে যাক হালকা।

আজ বৃষ্টির ঢেউ গায়ে মেখে
সবুজের বুকে হারিয়ে গিয়ে
রঙিন হবো আবার থেকে থেকে।
২৮/০৪/২০২৬


০৯-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৯-০৫-২০২৬ ১৫:৫৭ মিঃ

অনবদ্য উপস্থাপন ।
খুব ভালো লাগলো ।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026