অসহায় আর্তনাদ
- শেখ মাফিজুল ইসলাম
হে দয়াময়,
নেতার মনে একটু খানি দয়া দাও;
ওদের বলো- জ্বলছে মানুষ,
মানুষ পোড়া গন্ধ পাও?
শিশু যখন বই চিনেছে,
চিনলো সবে পড়ার ঘর;
ভয়ে ভয়ে রাস্তা পেরোয়
কেউ বলে না-‘হাতটি ধর’।
পেটে ক্ষুধা যেতেই হবে
বউ-বাচ্চা কাঁদছে ওই,
পোড়া রুটি তাও জোটে না
ক্যামনে আমি বন্দি রই।
পণ্য বোঝায় গাড়ির বহর
সারি সারি কাঁপছে ওই,
ওদের মনেও ভয় ঢুকেছে-
‘হঠাৎ কখন দাহ্য হই’।
হে দয়াময়, নেতার বলো-
দেশের প্রতি দরদ কই?
পোড়া মাংসের গন্ধ নাকে
না-ঘুমিয়ে জেগে রই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।