নেটের ভালোবাসা
- শেখ মাফিজুল ইসলাম

নেটের প্রেমে জড়িয়ে গেছি আমি
না-দেখা প্রেম ইস্ক্রিনে ডাকে;
আবেগ এবং উচ্ছ্বাসের যে খেলা
ইনবক্সে কেবল চেয়ে থাকে।

মনের ভাষা শব্দ নিয়ে ছোটে
রহস্যময় কথার কারুকাজ;
কথার পরে কথার ছন্দ ওঠে
বাক্যগুলো পরে নতুন সাজ।

ইনবক্সে টুকরো যে খুনসুটি
আমার ঠোঁটে তোমার ঠোঁটে মেশে;
ভালোবাসার রঙিন প্রজাপতি
উড়তে থাকে নতুন কোন দেশে।

আশা এবং আশ্বাসে বুক কাঁপে
কোনটি খাঁটি, কোনটি সত্য নয়
কোন কথার-বা ক্যামন অর্থ হলো
মনে জাগে কেবলই সংশয়।

নেট খোলা তো উন্মাদনা ডাকে
ইনবক্সের পাতায় চেয়ে থাকি;
অপেক্ষমান প্রহরগুলো যেনো
উড়ে আসা সাইবেরিয়ার পাখি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026