আমার মা
- রুবিনা মজুমদার
নিয়তির নিয়মে ......
যদিও বেঁধেছি ঘর আজ অন্যের ঘরে ,
তবুও সব ভালোবাসা মাগো তোমারই তরে ।
শৈশবের স্মৃতিগুলো আজ ও ...
মনের দরজায় কড়া নাড়ে ,
মাগো তোমার মতোন এমন ভালোবাসা ,
কোথাও কি আছে এই জগৎ জুড়ে ??
অপূর্ব জোছনা মাখা চাঁদনী রাতে
কতো গান - গল্প তুমি শোনাতে ।
গান - গল্প শোনাতে শোনাতে মাগো
তুমি আমায় ঘুম পাড়িয়ে দিতে ।
স্মৃতির নোনা জলে এখন
অনেক নির্ঘুম রাত কাটে মা ,
কেউতো এখন আর গান - গল্প শোনায় না ।
মমতার আদরে কেউ কাছে ডাকে না ,
স্নেহের হাতটি কেউ মাথায় বুলায় না ।
যেথায় থাকি মাগো যতোই দূরে ...
মাগো , তুমি আছো আমার
প্রতিটা ভাবনা জুড়ে ।
মাগো ...
তোমার দূরত্ব সব দূরত্বের বেশী কষ্টকর ,
তাইতো তোমার বিরহে হয়ে পড়ি কাতর ।
বিষণ্ণ শূন্যতা নিয়ে জীবন যুদ্ধে হেঁটে চলি ,
তবুও পরম প্রশান্তিতে তোমার অভাব বোধ করি ।
কতো দীর্ঘ দিবস - রজনী তুমিহীন কেটে যায় ,
কান্নার ঝড়টা এলোমেলো বাতাসে বায় ।
মাগো ...............।
তুমি হীনা শুষ্ক এই বুক ,জীবন উষ্ণতাহীন ,
বহুদিন আমি যেন মায়ের মমতা আর ভালোবাসাহীন ।
মাগো , তুমিহীন স্মৃতির মননে
তোমার আঁচলের ছায়া খুঁজি ।
মাগো তোমায় কতোটা ভালোবাসি
যদিও কখনো বলা হয় নাই ,
তবুও তোমার স্নেহের স্পর্শ ,
সারাক্ষণ খুঁজে বেড়াই ।
তুমি আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা ।
হৃদয়ের আয়নায় যখনই দৃষ্টি পড়ে ,
মাগো , তোমার স্মৃতিরাই সেখানে ভিড় করে ।
মাগো তোমার ভালোবাসার ঋণ ,
জানি শোধ করতে পারবোনা কোনোদিন ।
নিষ্ঠুর পৃথিবীর আঁচড়ে যখনই হই অশ্রু সজল
তখন খুঁজে বেড়াই মাগো ...
তোমার মমতার আঁচল ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।