ভালোবাসার চাদর
- রুবিনা মজুমদার
ভালোবাসা মানে হৃদয়ের গভীরে
রক্তে রাঙ্গানো রক্ত গোলাপ লাল ।
ভালোবাসা মানে ফুলের সৌরভ ছড়ানো বসন্ত সকাল ।
ভালোবাসা মানে পূর্ণিমা রাতের ঝলসানো জোছনা ,
ভালোবাসা মানে সাগর ও নদীর প্রেমের মোহনা ।
ভালোবাসা মানে বিনিদ্র রজনীর হাজারো স্বপ্ন ,
ভালোবাসা মানে কোকিল ডাকা গভীর অরণ্য ।
ভালোবাসা মানে রোদেলা সূর্যের রুপালী চাদর ,
ভালোবাসা মানে শিশির ভেজা সবুজ ঘাসের শীতল আদর ।
ভালোবাসা মানে শরতের কাশফুলের খেলা ,
ভালোবাসা মানে নীল আকাশে ধূসর মেঘের ভেলা ।
ভালোবাসা মানে সুপ্রভাতের পাখীর মধুর সুরের গান ,
ভালোবাসা মানে ধীরে বহমান নদীর মৃদু কলতান ।
ভালোবাসা মানে নিজেকে ভুলে যাওয়া ,
ভালোবাসা মানে তোমার মাঝে আমাকে খুঁজে পাওয়া ।
ভালোবাসা মানে রঙধনুর মতো স্বপ্ন বোনার দিন ,
ভালোবাসা মানে আমার সকল কিছু তোমাতে বিলীন ।
ভালোবাসা মানে তুমি আমি মিলে বৃষ্টি ভেজা দুটি মন ,
ভালোবাসা মানে উষ্ণ আবেগে হারিয়ে যাওয়া কিছুক্ষণ ।
ভালোবাসা মানে ভরাট বুকে উপচে পড়া আদর - সোহাগ ,
ভালোবাসা মানে হৃদয়ে জমা গভীর অনুরাগ ।
ভালোবাসা মানে নীরব শান্ত নির্জন - নিশি ,
ভালোবাসা মানে একটি কথাই শুধু
তোমায় ভালোবাসি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।