ভালোবাসা
- শেখ মাফিজুল ইসলাম
হাঁটি হাঁটি পা পা
ভালোবাসা হেঁটে যা,
তার ঠোঁটে ভালোবাসা
চেটে পুটে সব খা।
শন শন বায়ু বয়
তার চোখ মধুময়,
কোকিলের সুর নিয়ে
ভালোবাসা কথা কয়।
আকাশের তারাগুলি
মিটিমিটি জ্বলছে,
চাঁদোয়ায় ভালোবাসা!
কানে কানে বলছে।
ভালোবাসা পাখি হয়
পারিনা তা ধরতে,
কেউ ছোটে পিছু পিছু
আমি ছুটি মরতে।
রং মাখে ভালোবাসা
পারি না তা চিনতে,
ঘুরপাক খেয়ে মরি
ভালোবাসা কিনতে।
‘ভালোবাসা’ বেঁচে থাক
তবু আমি বলছি;
অভিমান-অনুযোগে
রাত-দিন জ্বলছি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।