বাংলা বর্ণমালা
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
বাংলা বর্ণমালা ।
এই জীবনের প্রতিটি প্রান্তে
হৃদয়ের নিবিড় একান্তে ,
জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে
কক্ষনো আনমনে ---
এই পথ চলা , এই কথা বলা
শুধু তোমারই কারণে বাংলা বর্ণমালা ।
বাংলা বর্ণমালার তরে
শত শহীদ --
তোমরা যারা দিয়ে গেছো প্রাণ
আমরা ভুলবো না কোনো দিন
তোমাদের এই মহৎ অবদান ।
শত ভাই রক্তে রাঙ্গিয়ে এনেছে বাংলা বর্ণমালা ।
তাইতো বাংলা ভাষায় কথা বলে জুড়াই মনের জ্বালা ।
আজ বাংলার বুকে বাংলা বর্ণমালার জয়গান
কোনোদিন ও হবে না এর অবসান ।
বাংলা বর্ণমালা আমার জীবনের প্রথম বুলি ,
বর্ণমালা তোমায় কখনো যাবো না ভুলি ।
আমরা বাঙ্গালী বাংলা বর্ণমালার সুরেই হাসি - কাঁদি ,
বাংলা বর্ণমালায় ভালোবার স্বপ্ন বাঁধি ।
সবুজ - শ্যামল ঘেরা বাংলা মায়ের ভাষা ,
কিশোর - কিশোরীর হৃদয়ের সুপ্ত প্রতিভা ।
বাংলা বর্ণমালায় কবিতা লিখে ---
গর্বিত ভাবি আমি নিজেকে ।
শত শত শহীদ আজ মিশে আছে
এই বাংলার বাতাসের প্রতিটি নিঃশ্বাসে ,
শহীদ সেনা তোমরা আজো আছো
লক্ষ জনতার হৃদয়ের ভালোবাসার বিশ্বাসে ।
বাংলা বর্ণমালা শুধু তোমারই জন্য
দেশ ও জাতি আজ তাই ধন্য ।
সবুজ - শ্যামল বাংলা বর্ণমালার এই দেশ ,
আমার সোনার বাংলাদেশ ।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীতে --
বাংলা বর্ণমালার তরে ,
দিয়ে গেছে যারা প্রাণ ,
আজ আমরা শ্রদ্ধার সাথে তাদের স্মরণে
জানাই অজস্র সালাম ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।