ওরা বেসামাল
- শেখ মাফিজুল ইসলাম

ভেতরের কঠিন সত্য শুনতে নারাজ,
তাই ওরা কেটে ফেলেছে জিব;
অন্তরে লালিত স্বপ্ন,
লিখতে চাই স্বার্ণাক্ষরে,
উপড়ে ফেলেছে কলমের নিব।

কলমের শিসে জমাটবদ্ধ কালি,
সে তো কালি নয়, জমাটবদ্ধ রক্ত,
যদি জুটে যায় ভক্ত,
ভয়ে পাথর চাপা দিয়েছে বুকে।
মনের সুখে অট্টহাসিতে ফাটিয়ে ফেলছে দিগ্বিদিক।
ওরা নাকি নির্ভীক?

আমি মাটির কথা বলতে চাই
আমি মানুষের কথা বলতে চাই,
বলতে চাই, বিবেক- দংশনের কথা।

ওরা যখন ভয়ে কম্পমান,
ধর্মান্ধ-গোঁড়ামীর কলো পর্দায়
আমাকে ঢেকে ফেলতে চায়,
ঢেকে দিতে চায়,রক্তে ভেজা জামা,
শরীর পোড়ানো ছাই।

ওদের যুক্তির জাল
ছিঁড়ে ফেলেছে মহাকাল,
তাই তো দিশেহারা, তাই তো বেসামাল।
------------------------------------
*পাবলিক লাইব্রেরি, শাহাবাগ, ঢাকা-তে
রিডিংরুমে বসে লেখা।
তাং ১৮।০২।১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026