ফাগুন মাসের আগুন
- শেখ মাফিজুল ইসলাম
ফাগুন মাসের আগুন নিয়ে
ক্যামন আছো দোস্ত?
মন থেকে যে হারিয়ে গ্যাছে,
তার পেয়েছো খোঁজ তো।
গাঁদা ফুলের মালা হাতে
যে মেয়েটি আসতো,
গন্ধরাজের গন্ধ নিয়ে,
তোমায় ভালোবাসতো।
সেই মেয়েটি ভিন্ন দেশে
স্মৃতির পাতা খুলছে,
ক্যাসেট-বন্দি পল্লীগীতি
অন্তর দিয়ে শুনছে।
বাসন্তী রং শাড়ি প’রে
জোছনা গায়ে মাখতো,
পলাশ-শিমুল বন্ধু হয়ে
দূর দিগন্তে ডাকতো।
জানতে তোমার নেইক’ বাকী
তার জীবনের কষ্ট,
সূর্যমুখী রোদের ছোঁয়ায়
তার প্রেম যে নষ্ট।
ফাগুন মাসের উতল হাওয়ায়
কোথায় তুমি জ্বলছো,
মন নিয়ে যে রঙের খেলা
কোথায় ডানা মেলছো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।