গনতন্ত্র
- রুবিনা মজুমদার

আমার অনেক কষ্ট হয় মা ------
যখন দেখি অবুঝ শিশুটি
আগুনে পুড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
আমার অনেক কষ্ট হয় মা ------
যখন দেখি ভাইটি আমার
আগুনে পুড়ে রাস্তার ধারে
বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে ।
আমার অনেক কষ্ট হয় মা -----
যখন দেখি বঙ্গ মায়ের স্নেহের আঁচল
আগুনে পুড়ছে ।
আমার অনেক কষ্ট হয় মা ------
যখন দেখি আমার বোনের ওড়না
আগুনের লেলিহান কালো ধোঁয়ায় উড়ছে ।
আমার আরো বেশী কষ্ট হয় মা ----
যখন দেখি আমাদের এই কষ্ট দেখে
নির্বোধ গনতন্ত্র দাঁত কেলিয়ে হাসছে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026