যদি মনে পড়ে ... তবে মনে রেখো
- রুবিনা মজুমদার - গল্প গ্রন্থ - স্মৃতির বিষাদ -

শ্রাবণ মেঘের দিনে

হালকা ঝির ঝির বৃষ্টিতে -

মিষ্টি পূর্ণিমার সোনালী আলোতে ।

মেঘের উপরে মেঘ জমা আকাশে

নির্জন আঁধারের অদ্ভুত রাত্রিতে -

অমাবস্যা , তন্রাচ্ছন্ন বিনিদ্র রজনীতে

বৃষ্টি এসে যদি দু'চোখ ছুঁয়ে যায় ,

যখন এলোমেলো মন হয় উচাটন ...

যদি মনে পড়ে ...

তবে মনে রেখো ।

চৈত্রের খরার রোদ্র - উত্তাপ অলস দুপুরে ,

কালবৈশাখীর মন ভাঙ্গা দুঃসময়ে

আকাশে বিদ্যুৎ ঝলকানির -

মেঘ ডাকা গর্জনে ,

আষাঢ়ের অভিরাম বর্ষণে ,

যখন মন হয় উতলা ...

যদি মনে পড়ে ...

তবে মনে রেখো ।

শীতের শিশির ভেজা স্নিগ্ধ সকালে

বসন্তের কোকিল ডাকা নির্জন দুপুরে ,

পূর্ণিমার মায়া ভরা জোছনার চাদরে ,

স্মৃতির গভীরে কারণে , অকারণে -

অসীম ঐ আকাশ নীলে -

যদি ভরে যায় অসংখ্য গাঙ্গচিলে ,

যদি মন হয় বেসুরো ভেলা

স্মৃতির কাছে হয়ে যাও একেলা ।

দূরে থাকি যতোই দূরে - বহুদূরে -

স্মৃতিতে , শ্রুতিতে , শ্রদ্ধায় ,

ভালোবাসায় , মনের মায়ায়

অবহেলায় , কিংবা একটু করুণায়

যদি মনে পড়ে ...

তবে মনে রেখো ......।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026