আমার বিধাতা
- রুবিনা মজুমদার - গল্প গ্রন্থ - স্মৃতির বিষাদ -

মাগো , আমি হয়ে আছি তুমি হারা
আমার জীবন শূন্যতায় ঘেরা ,
মাগো , তুমি ছাড়া ---
বুকের ভিতর কষ্টগুলো করে ঈশারা ।
মাগো তোমার মতন এতো ভালোবাসা ---
রাখেনি কপালে কেনো ?আমার বিধাতা
মাগো , তোমায় বড্ড মনে পড়ে
দেখো আমার বুকটা চিরে ,
বুকের ভিতর রক্ত শুধু ঝরে ---
হৃদয়ের কষ্টগুলো হৃদয়ে রেখে
জীবনের কষ্টগুলো যাই যে সহে ।
মাগো , তোমার মতোন এতো ভালোবাসা
রাখেনি কপালে কেনো আমার বিধাতা ?
জীবন নদীতে ভাসিয়ে ভেলা
এপার - অপার করে ----
নিয়তি আমার সাথে
নিত্য করে খেলা ।
তোমার কথা ভেবে ভেবে মাগো
আমার কাটে সারাটি বেলা ।
নেইতো কিছুই আর আগেরই মতোন
হৃদয়ে জমা স্মৃতিগুলো করেছি যতোন ।
মাগো , আমার সেই ছোট্ট বেলা --
তুমি হীনা কেটেছে একেলা ।
তবু কেনো পাইনা তোমার সাড়া ?
মাগো , তুমি ছাড়া ----
এই জীবনের তো কোনো মূল্য মিলে না ।
মাগো --- ও মা ----
তোমার মতোন এতো ভালোবাসা
রাখেনি কপালে কেনো আমার বিধাতা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026