ডাইরীর পাতা
- শেখ মাফিজুল ইসলাম
শব্দের ছোটাছুটি
শব্দের মায়া জাল;
ঘুমহীন শব্দেরা
জেগেছিল বহুকাল।
ডাইরীর পাতাগুলি
চিঠি হয়ে উড়তো
চৈত্রের খাঁ খাঁ রোদে
ভালোবাসা পুড়তো।
স্বর্ণালী চিরকূট
হাত ঘুরে আসতো
ডাইরীর পৃষ্ঠায়
নিরিবিলি বসতো।
হাসি খুশি রোদ্দুরে
উড়ে যেতো নীলখাম,
নির্জনে তার চোখে
বেড়ে যেতো বহুদাম।
আরশোলা টিকটিকি
ডাইরীটা চিনলো,
চেনা মুখ ফেরিওলা
কেজি দরে কিনলো।
মধুময় স্মৃতি গুলি
কোথায় যে জ্বলছে,
স্বর্গীয় তার প্রেম
বাতাস কী বলছে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।