বাংলা ভাষা
- জাহিদুল ইসলাম সবুজ
এক হাজার একশো বছর বয়সের তরুণী তুমি
তব লাগি সূর্যসন্তানরা দিল প্রাণ বলি।
তোমা ছাড়া আর ও এমন প্রেমিক দেখিনি তটে
যে বা যারা ঘুমে জাগরণে তোমা দিকে দু'আঁখি স্থির করে রাখে।
তোমার দীর্ঘশ্বাস চন্ডিদাশ
তোমার ভালবাসা রবীন্দ্রনাথ।
মা বলায় মুখটি তুমি এমন আঁচলে ঢাক
হাজার বছর আগেও যেমন লাজুক তুমি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।