পুরাতন প্রেমিকা
- জাহিদুল ইসলাম সবুজ
লীরা তোমার স্বামীটা না অনেক ভাল
আমি তোমার পুরনো প্রেমিক জেনেও
সে আমাকে
তোমার পাশ ঘেষে বসতে একটুও দ্বিধাবোধ করল না।
অথচ দেখো আমি কেমন ব্যাকডেটেড
সেদিন মৌরি,আমার স্ত্রী;যখন
বাসার কাজের ছেলেটার সাথে
একটুখানি হাসি দিয়ে কথা বলল
অমনি আমি তার পিঠে
কয়েকটা চাবুকে লাল দাগ বসিয়ে দিলাম।
তার কান্নাভেজা চোখ
আমার মন ভেজাতে পারল না।
শুভকামনা তোমার জন্য
আমি প্রেম করতে জানলেও
জানিনা ভালবাসতে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।