ছোট্ট এই জীবন জুড়ে
- রুবিনা মজুমদার
এমন একটা খাঁটি মন কোথায় মিলে ?
জড়িয়ে আছে সব ভেজালে ---
পাইনা খুঁজে এই শহরে ---
খুঁজে বেড়াই তাই বিশ্ব জুড়ে ,
তবু মন কাঁদে প্রতারণার ফাঁদে ,
মিলে না মন , মনেরই দামে !
কান্না ভেজা চোখের জলে
স্বপ্ন কাঁদে অগোচরে ,
স্বপ্ন গড়ে স্বপ্নের ঘোরে ,
বসত করে স্বপ্নের ঘরে ,
স্বপ্ন গুলো স্বপ্নেই রয়ে যায়
সময়ের কাছে হয়ে অসহায় ।
তবু মন কাঁদে প্রতারণার ফাঁদে ,
ছোট্ট এই জীবন জুড়ে -
মিলে না মন মনেরই দামে ।
পরাজয়ের দিনক্ষণে -
সব বন্ধন ছিন্ন করে -
আপন মানুষ হয় যদি পর -
হৃদয় আকাশে কেনো উঠে ঝড় ?
এই জীবনের সময়ের প্রতিটি বাঁকে
কতো সুপ্ত স্বপ্ন লুকিয়ে থাকে ,
সময় গুলো কি কখনো তার হিসেব রাখে ?
তবু একটা খাঁটি মনেরই খোঁজে
ছোট্ট এই জীবন জুড়ে -
তবু মন কাঁদে প্রতারণার ফাঁদে
মিলে না মন মনেরি দামে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।