বাংলার শার্দূলেরা
- ফয়জুস সালেহীন
বাংলার শার্দূলেরা এবার তোরা দেখিয়ে দে।
ক্রিকেট মোড়লদের উন্নাসিকতা আর তাচ্ছিল্যের
জবাবটা মুখের উপর দিয়ে দে।
পরাশক্তিদেরকে আচ্ছা করে চোখ রাঙিয়ে দে।
চার -ছক্কা,সুইং ইয়র্কারে মাতিয়ে দে।
বিশ্ববাসীকে জাতটা তোদের চিনিয়ে দে।
পোড় খাওয়া মানুষদের দুঃখটা
খানিকটা হলেও ঘুচিয়ে দে।
শিরোপা হাতে আনন্দের জোয়ারে
মোদের ভাসিয়ে দে।
০৯/০৩/২০১৫ খ্রীষ্টাব্দ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।