জীবন গাড়ির ষ্টেশন
- আবু জাফর বিশ্বাস
অনেক যত্নে ছবিটা যেমন বাঁধা আছে ফ্রেমে,
জীবন নামের রেলগাড়িটা থাকবেনা তো থেমে।
সিগন্যাল পেলে সব ফেলে,ছাড়তে হবে ষ্টেশন,
জীবন গাড়ির দেহ ঘড়ি, বন্ধ হতে যতক্ষণ।
কেবা আপন কেবা পর ভবে কেহ কারো নয়,
মায়ার বাধন ছাড়তে হবে রাখবে দিলে ভয়।
এই দুনিয়ায় যত সত্য আছে, সত্য চিরন্তন,
সবার চেয়ে বড় সত্য করতে হবে মৃত্যুবরন।
বয়সের সাথে বুদ্ধি বাড়ে, বাড়ে জ্ঞানের পাহাড়,
জীবনের রাস্তা কমতে আছে হিসাব কর তাহার।
মানুষ আমি ছোট্ট বটে, কথাগুলো অনেক বড়,
জ্ঞানি-গুনি হতে চাইলে অনেক বেশি বই পড়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।