খাদ্যে ভেজাল
- আবু জাফর বিশ্বাস
মনের দুঃখ বলবো কারে, কী যে এখন করি?
গন্ডাগন্ডা রোগ-বালাই নিয়ে ভেবে-চিন্তে মরি।
তরমুজে খাচ্ছি বিষ, সব্জিতে খাচ্ছি এনডিন,
সব কিছুতে কেমিক্যাল আর ফলে ফরমালিন।
খাদ্যে ভেজাল ঔষধে ভেজাল ঘুনে ধরা সমাজ,
আমরা যেন সবখনেতেই হয়ে গেছি ধোকাবাজ।
সমাজে চলছে ঠকবাজ, রাজনীতিতে চালবাজ,
চায়ের দোকানে আড্ডাবাজ, ব্যবসায় চাপাবাজ।
কেউ করে চিটিংবাজ, আবার কেউ বা রংবাজ,
সবখানেতেই গল্পবাজ, এইতো মোদের সমাজ।
উচিৎ কথায় আপনও পর হয়, বন্ধু হয় বেজার,
স্বার্থে সবাই অন্ধ হয়ে যায়, বিষয়টা কি মজার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।