আর যেন ভুল না হয়
- আবু জাফর বিশ্বাস

আর যেন ভুল না হয়...
কখনো আসেনা যেন হারানোর ভয়।

৩০লক্ষ শহীদের বুকের তাজারক্ত
দিয়ে এনেছে আজকের বিজয়,
২ লক্ষ বীরাঙ্গনার সমভ্রম হারিয়ে
ক্ষত বিক্ষত তাদের হৃদয়।


সাড়ে সাতকোটি মানুষ ঐক্যবদ্ধ
হয়ে, সংগ্রামকরে পেয়েছে তোমায়,
অনেক ত্যাগ আর সাগর সমান
রক্তদিয়ে এ বাংলাকে করেছে জয়।

আর যেন এই মহান-
স্বাধীনতাকে হারাতে না হয়।
আর যেন ভুল না হয়...
কখনো আসেনা যেন হারানোর ভয়।

বাংলা মায়ের মুখের ভাষা
আর যেন কেউ কেড়েনিতে না চাই,
সালাম বরকত জব্বার রফিকের মত
আর যেন কাউকে হারাতে না হয়।

আর যেন কোন ২১শে ফেব্রুয়ারীর
রাজপথ রক্তে রঞ্জিত না হয়,
আর যেন কারো বুকে কালব্যাচ আর
পতাকাটি অর্ধনমিত রাখতে না হয়।

আর যেন ভুল না হয়..…
কখনো আসেনা যেন হারানোর ভয়।
.........................


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026