স্বাধীনতা
- আবু জাফর বিশ্বাস
স্বাধীনতা আমার মায়ের সন্তানের বিনিময়,
স্বাধীনতা আমার ভাইয়ের রক্তের সঞ্চয়।
স্বাধীনতা কত স্বামী হারা গৃহবধুর অশ্রু ,
স্বাধীনতা লাখো বোনের হারিয়ে যাওয়া আব্রু।
স্বাধীনতা হাজারো পাখি উড়া মুক্ত আকাশ ,
স্বাধীনতা আবার নতুন করে বাঁচার আভাস।
স্বাধীনতা ফসলের মাঠে কিষানের হাসি ,
স্বাধীনতা বটের ছায়ায় রাখালের বাঁশি ।
স্বাধীনতা প্রতিটি মানুষের বুক ভরা আশা ,
স্বাধীনতা সদ্য বানানো বাবুই পাখির বাসা।
স্বাধীনতা একটি সদ্য ফোটা লাল গোলাপ,
স্বাধীনতা বুকে জমেথাকা ব্যাথার সংলাপ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।